
২০২৬ সালের বাসন্তী পুজোর নির্ঘণ্ট অনুযায়ী দেবী দুর্গার আগমন ও গমনের বাহন এবং তার ফলাফল বিশেষ তাৎপর্য বহন করে। চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক।
দেবীর আগমন:
আজ বাসন্তী পুজোর মহাসপ্তমী ২৫ মার্চ, বুধবার। শাস্ত্র মতে, বুধবার সপ্তমী তিথি হলে দেবী দুর্গার আগমন হয় নৌকায়।
আগমনের ফলাফল:
নৌকায় আগমনের অর্থ হলো শস্যের প্রাচুর্য ও বৃষ্টিপাত বৃদ্ধি। অর্থাৎ এ বছর ভালো ফলন ও পর্যাপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অতিবৃষ্টির ফলে কিছু জায়গায় বন্যার আশঙ্কাও থাকতে পারে।
দেবীর গমন:
বিজয়া দশমী পড়েছে ২৮ মার্চ, শনিবার। শাস্ত্র অনুযায়ী, শনিবার দশমী হলে দেবীর গমন হয় ঘোড়ায়।
গমনের ফলাফল:
ঘোড়ায় গমনের ফলকে শাস্ত্রে বলা হয় “ছত্রভঙ্গস্তুরঙ্গমে”। এর অর্থ সমাজ বা রাষ্ট্রজীবনে অস্থিরতা, অশান্তি বা সংঘাতের সম্ভাবনা থাকতে পারে।
২০২৬ সালের বাসন্তী পুজোর প্রধান তিথি
মহাসপ্তমী: ২৫ মার্চ, বুধবার
মহাষ্টমী ও সন্ধিপূজা: ২৬ মার্চ, বৃহস্পতিবার
মহানবমী: ২৭ মার্চ, শুক্রবার
বিজয়া দশমী: ২৮ মার্চ, শনিবার
