
কালীর গায়ের রঙ হল কালো। আদ্যাশক্তির দেবী হিসেবে তিনি মানুষের ষড়রিপুকে নিয়ন্ত্রণ করে মনের ও সমাজের অন্ধকারময় দিকগুলিকে দূর করেন। এমনটাই বিশ্বাস। শক্তির আরাধনার জন্য এদিন কালীরূপকেই প্রাধান্য দেওয়া হয়। এবছর কবে পালিত হবে বাঙালির অন্যতম জনপ্রিয় কালী পুজো?
কার্তিক মাসের অমাবস্যা পালিত হয় বাঙালির অন্যতম শ্রেষ্ঠ পুজো কালী বা শ্যামা পুজো। এদিন আবার অনেক বাঙালির বাড়িতে ধনলক্ষ্মীরও পুজো করা হয়ে থাকে।
হিন্দু পুরাণ অনুযায়ী, কালীপুজো হল শাক্তদেবীর আরাধনা। কার্তিক মাসের অমাবস্যার রাতে দেবীলক্ষ্মীর যেমন পুজো করা হয়, তেমনি শ্যামারও আরাধনা করা হয়ে থাকে। শাক্ত বাঙালিরা কালীভক্ত। তাই এদিন তন্ত্রমতে, কালী পুজোর বিশেষ তাত্পর্য রয়েছে। পুরাণ মতে, দেবী কালীর ভয়ঙ্কর রূপকেই আরাধনা করা হয়। অশুভ শক্তিকে বিনাস করতে তিনি নিজেই সর্বোচ্চ শক্তির প্রকাশ করেছিলেন। দুষ্টের দমন ও শিষ্টের পালন করাই হল কালী পুজোর মূল উদ্দেশ্য। দশমহাবিদ্যার অন্যতম রূপ হল এই কালী। অনেকে এদিন অলৌকিক শক্তির দেবী রূপেও পুজো করে থাকেন।
কালীর গায়ের রঙ হল কালো। আদ্যাশক্তির দেবী হিসেবে তিনি মানুষের ষড়রিপুকে নিয়ন্ত্রণ করে মনের ও সমাজের অন্ধকারময় দিকগুলিকে দূর করেন। এমনটাই বিশ্বাস। শক্তির আরাধনার জন্য এদিন কালীরূপকেই প্রাধান্য দেওয়া হয়। এবছর কবে পালিত হবে বাঙালির অন্যতম জনপ্রিয় কালী পুজো? বাংলা ক্যালেন্ডার মতে, চলতি বছরের ২ কার্তিক, ২০ অক্টোবর, সোমবার আদ্যাশক্তির আরাধনা করবেন বাঙালি।
অমাবস্যা শুরু- সোমবার, দুপুর ০২:৫৮ হইতে মঙ্গলবার, বিকেল ০৪:২৭ পর্যন্ত
মধ্যরাত্রে শ্রী শ্রী শ্যামা পূজা
সন্ধ্যা ০৫:০৫ হইতে রাত্রি ০৬:৪১ এর মধ্যে শ্রীশ্রী লক্ষ্মী ও অলক্ষী পূজা ও উল্কাদানাদি
উল্কাগ্রহণমন্ত্রঃ – শস্ত্রাশস্ত্র হতানাঞ্চ ভূতানাং ভূতদর্শয়োঃ।
উজ্জ্বল জ্যোতিষা দেহং দহেয়ং ব্যোমবহ্নিনা!!
উল্কাদানমন্ত্রঃ- অগ্নিদগ্ধাশ্চ যে জীবা যেহপ্যদগ্ধা কুলে মম।
উজ্জ্বল জ্যোতিষা দগ্ধান্তে যাস্ত পরমাং গতিম্।।
উল্কাবিসর্জনমন্ত্র: যমলোকং পরিত্যজ্য আগতা যে মহালয়ে।
উজ্জ্বল জ্যোতিষাবৰ্ম্ম প্রপশ্যন্তু ব্রজন্তু তে।।
