চাপা অভিমান বা রাগ ইচ্ছা থাকলেও প্রকাশ করতে পারিনি। আজই তো সুযোগ। ফাদার্স-ডের দিন বাবাকে জানান ভালোবাসার বার্তা।
ছোট থেকেই দেখে এসেছি পরিবারের হালখাতা থাকত তারই দায়িত্বে। অভাব-অনটন সব সামলে নিতেন একা হাতেই। বাবা-দের পরিশ্রম তাঁদের সংগ্রাম অন্তর ছুঁলেও বলে উঠতে পারিনি কখনো। মায়েদের ভালোবাসা নিয়ে অজস্র কাব্য লেখা হলেও অলক্ষে থেকে যেতেন বাবারা।
একটি মাত্র জীবন যিনি নিজের আগে পরিবার সন্তানদের নিয়ে ভেবে যেতেন। এখনও যান। বাবাদের কাছে পরিবারের খুশি মানেই তাঁদের আনন্দ।
আগামী ১৮ই জুন রবিবার বিশ্বজুড়ে পালিত হবে পিতৃ-দিবস বা ফাদার্স ডে। এই একটি দিন তাঁদের কিছু না বলা কথা জানিয়ে তাঁদের মুচকি হাসির কারণ হতে ক্ষতি কি!
তবে সারপ্রাইজ বা ঘুরতে যাওয়ার পাশাপাশি নিজের মনের ভাব প্রকাশ করতে এই সকল বার্তা পাঠাতে পারেন। ফেসবুক বা হোয়াটসঅ্যাপে পাঠান ফাদার্স ডে-র শুভেচ্ছা।
তুমি আমার পথপ্রদর্শক, পরামর্শদাতা এবং বন্ধু। তোমার ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। হ্যাপি ফাদার্স ডে।
আগামীর জীবন ভালোবাসা, বিশ্রাম এবং হাসিমুখে কেটে যাক। ফাদার্স ডে উপলক্ষে অনেক আদর।
সেই মানুষটিকে ফাদার্স ডে শুভেচ্ছা যিনি আমাকে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং সততার মূল্য শিখিয়েছেন। তুমি আমার নায়ক বাবা।
তুমি আমাদের জীবনের নায়ক, প্রতিটি কঠিন সময়ে যিনি পাশে থাকেন নিরবে। হ্যাপি ফাদার্স ডে বাবা।
বাবা, তুমি আমার শক্তির উৎস। জীবনের পথে হোঁচট খেলেই তুমি পাশে এসে দাঁড়াও। এই দিনে তোমার প্রতি কৃতজ্ঞতা জানাই।
তুমি এমন একজন, যার ভালোবাসা শব্দের ঊর্ধ্বে। শুভ ফাদার্স ডে, বাবা। তুমি না থাকলে কিছুই সম্ভব হতো না।
তোমার অসীম সহনশীলতা, সাহস এবং দায়িত্ববোধ আমাকে মানুষ করেছে। সেই শক্তিমান মানুষটির জন্য অশেষ ভালোবাসা।
credit: eiSamay
